বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ভালো আম চেনার উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৩:১৭ অপরাহ্ণ, রবিবার, ৭ মে ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কাঁঠাল জাতীয় ফল হলেও আমাদের দেশের অনেকের কাছে প্রিয় ফল আম। ইতোমধ্যে বাজারে পাকা আম উঠা শুরু হয়েছে। তবে সব আমই কিন্তু ভালো নয়। তাই এক্ষেত্রে একটু সতর্ক হতে হবে।

গন্ধ
ফল টাটকা কি না বুঝতে নিজের ঘ্রাণশক্তির উপর ভরসা রাখুন। আমের প্রকার অনুযায়ী বদলে যায় সুগন্ধ। আমের বোঁটার কাছ থেকে যদি ফলের মিষ্টি গন্ধ বেরোয় তা হলে সেই আম কিনুন। খুব জোরালো, টক বা অ্যালকোহলিক গন্ধ বের হলে সেই আম কিনবেন না।

নরম
আমের গায়ে আঙুলের মাথা দিয়ে টিপে টিপে দেখুন। পাকা আম সুন্দর নরম হবে। কিন্তু যদি আঙুলের চাপে গর্ত হয়ে যায় তা হলে সেই আম কিনবেন না। তবে যদি বাড়িতে এক সপ্তাহ রেখে খেতে চান তা হলে একটু শক্ত দেখে আম কিনুন।

কেমন দেখতে
দাগহীন আম কিনুন। খোসা কুঁচকে গেছে এমন আম কিনবেন না। রং বিশেষ গুরুত্বপূর্ণ নয়। লাল, সোনালি হলুদ, সবুজ, গেরুয়া, কমলা যে কোনো রঙের আম যদি দেখতে সুন্দর লাগে কিনতে পারেন।

পাকা
অনেক আমবিক্রেতাই কাঁচা আম কিনে কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করেন। আম কেনার ব্যাপারে তাই একটু খুঁতখুঁতে হওয়া ভাল। ই-কমার্স সুপারমার্কেটে টাটকা, অরগ্যানিক আম পাবেন। এ ছাড়াও অনেক বিক্রেতা একদম গাছ পাকা আম বিক্রি করেন। তেমনই দেখে কোনো আমবিক্রেতার কাছ থেকে আম কিনুন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ভালো আম চেনার উপায় !

আপডেট সময় : ০৬:২৩:১৭ অপরাহ্ণ, রবিবার, ৭ মে ২০১৭