শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

থিয়েটারই পারে জঙ্গিবাদ প্রতিরোধ করতে: আসাদুজ্জামান নূর

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭
  • ৮৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তরুণ সমাজকে মোটিভেট করে জঙ্গিবাদ প্রতিরোধ করতে থিয়েটারই পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার হলে দু’দিনব্যাপী ‘এশিয়ান থিয়েটার সামিট ২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইন্টারন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশনের (আইয়াটা) উদ্যোগে যৌথভাবে এ সামিটের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন। সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশ বা এশিয়ায় নয়, বিশ্বের জন্য হুমকিস্বরূপ। এ কারণেই বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও সিঙ্গাপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. চাউ সুকং।

সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও আইয়াটা, এশীয় অঞ্চলের সভাপতি লিয়াকত আলী লাকী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

থিয়েটারই পারে জঙ্গিবাদ প্রতিরোধ করতে: আসাদুজ্জামান নূর

আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭