শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সহায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:০৯:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সহায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে। আলোচনার জন্য আমরাও প্রস্তুত, কিন্তু সহায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, সংবিধানে সহায়ক সরকার নামে কিছু নেই। নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। তবে নির্বাচনের সময় এ সরকারই ক্ষমতায় থাকবে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়িকা ফারহানা আমিন নূতনের সভাপতিত্বে মানববন্ধনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাশিপের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সহায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই !

আপডেট সময় : ০৮:০৯:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭