মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

স্পেনে বিএনপি নেতার ওপর ডিম হামলা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক স্পেনের মাদ্রিদে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা ডিম হামলার শিকার হয়েছেন। মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে আওয়ামী লীগের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী মালেকের উপর ডিম হামলার ঘটনা ঘটায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে একশ গজের মধ্যে পাল্টাপাল্টি সমাবেশ করে আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপির ক্ষুব্ধ নেতা কর্মীদের একটি গ্রুপ ওই সময় আওয়ামী লীগের সমাবেশে হামলা চালানোর চেষ্টা করলে সংঘর্ষ হয় বলেও অভিযোগ ওঠে। সংঘর্ষের সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

জানা যায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক মঙ্গলবার মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে স্থানীয় কয়েকজন দলীয় নেতা-কর্মীর সঙ্গে কথা বলছিলেন। ‘আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় তিনি কটূক্তি করেছেন’- এমন অভিযোগ তুলে এসময় এ সময় আওয়ামী লীগ নেতা জাকির হুসেন, রফিক খাঁন, জাকির হোসেন, ফারুক আহম্মেদ মুবিন, আক্তার উজ্জামান, কাজী পারভেজ ও ইফতেখার আলম তাদের সাথে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে এম এ মালেককে লক্ষ্য করে ডিম ছোড়া শুরু করেন।

মঙ্গলবার বিকেলে কমিউনিটির ব্যানারে বিএনপি ও দলীয় ব্যানারে আওয়ামী লীগ একই এলাকায় একশ গজের মধ্যে সমাবেশের আয়োজন করে। এসময় মালেক সমর্থকরা আওয়ামী লীগের সভায় হামলা চালাতে গেলে দু’পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জন জায়ামাত ও গতকাল বুধবার আরও দুই জন বিএনপি  কর্মীকে গ্রেফতার করেছে। সংঘর্ষে আহত হয়েছেন স্পেন আওয়ামী লীগ নেতা ফয়সল ইসলাম, ইফতেখার আলম, বিএনপি নেতা সোহেল আহমেদ সামসু, আবু জাফর রাসেল প্রমুখ।

বর্তমানে মাদ্রিদে অবস্থানরত এম এ মালেক ডিম হামলার শিকার হওয়ার কথা স্বীকার করে বলেন, কয়েকজন বন্ধুর সাথে একটি রেস্তোরাঁয় কথা বলছিলাম। এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জয়বাংলা শ্লোগান দিয়ে রেস্তোরাঁর বাইরে থেকে ডিম নিক্ষেপ করে। আসলে এটিই আওয়ামী লীগের সাংগঠনিক সংস্কৃতি। তারা সমালোচনা সহ্য করতে পারে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

স্পেনে বিএনপি নেতার ওপর ডিম হামলা !

আপডেট সময় : ০৭:৪৯:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭