সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

স্পেন আ’লীগের সম্মেলন ১৫ মে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্পেন  আওয়ামী লীগের বহুল প্রত্যাশিত ত্রিবার্ষিক সম্মেলন ১৫মে।  এ সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নেতাকর্মীরা। চলছে জোর লবিং গ্রুপিং। জল্পনা কল্পনার শেষ নেই, কে হচ্ছেন আগামী দিনের স্পেন আওয়ামী লীগের কাণ্ডারি ?

প্রায় বিশ বছর ধরে স্পেন আওয়ামী লীগের পথ চলা। তবে, একধারায় কখনো চলতে পারেনি। দুধারা,আবার কখনো ত্রি ধারা বিভক্তি ছিল। তবে, এবারের সম্মেলন নিয়ে নবীন প্রবীণ সমন্বয়ে একটি শক্তিশালী একক কমিটি গঠন হবে বলে সকলের প্রত্যাশা । ২০০৪ সালে আওয়ামী লীগ সভানেত্রী মাদ্রিদে সন্ত্রাস বিরোধী এক সম্মেলনে এলে শুধুমাত্র আন্তঃকোন্দলের কারনে সংবর্ধনা বা সমাবেশ করতে পারেনি স্পেন আওয়ামী লীগ। সেই ক্ষোভ আজও আওয়ামী লীগের নেতাকর্মীদের মন থেকে যায়নি। যে কারনে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এজন্য সবাই একবাক্য দলের স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলী দিয়ে দলকে যে নেতৃত্ব দিতে পারবে, তাকেই সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করছেন।

আওয়ামী লীগের  সম্ভাব্য প্রার্থীরা নিজ, নিজ সমর্থকদের নিয়ে গোপনে বৈঠক ,শলা পরামর্শ চালিয়ে যাচ্ছেন। সম্মেলনকে কেন্দ্র করে এক সংক্ষিপ্ত সফরে মাদ্রিদ অবস্থান করছেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামিম হক। সর্ব ইউরোপ আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এম এ গনি গত ১৭ জানুয়ারি   সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পেন আওয়ামী লীগের সম্মেলন  প্রস্তুতির নির্দেশনা দেন। তারই পরিপ্রেক্ষিতে এ সম্মেলন হতে যাচ্ছে।

সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইউরোপের বিভিন্ন দেশের সভাপতি-সাধারণ সম্পাদকের এ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে সভাপতি হিসেবে আলোচনায় শীর্ষে আছেন শাকিল খান পান্না, এস আই আর রবিন, দুলাল সাফা ,জাকির হুসেন। সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন জহিরুল ইসলাম নয়ন, রিজভি আলম, আব্দুর রহমান, এইচ এম দবির তালুকদার, জসিম উদ্দিন ও ইফতেখার আলম।

স্পেন আওয়ামী লীগের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ইউরোপ সফরের সময় স্পেন আওয়ামী লীগের নেতা কর্মীদের বহর ছিল অন্যান্য দেশের তুলনায় অধিক। যা ব্যাপক আলোচনায় নিয়ে আসে স্পেন আওয়ামী লীগকে।

এ সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে বেশির ভাগ নেতা অভিমত ব্যক্ত করেন। সম্মেলনকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা আর নেতৃত্বের প্রতিযোগিতা।  নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই দিনটির। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্যতাসম্পন্ন ব্যক্তি আগামী দিনে  স্পেন আওয়ামী লীগের  সভাপতি-সাধারণ সম্পাদক হবেন এটাই সবার প্রত্যাশা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

স্পেন আ’লীগের সম্মেলন ১৫ মে !

আপডেট সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭