মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাংলাদেশের অগ্রগতি নিয়ে তুরস্কে ‘মিট বাংলাদেশ’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৯:২৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের সংস্কৃতি, উন্নয়ন এবং অগ্রগতির নিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় ‘মিট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান করেছেন বাংলাদেশ দূতাবাস। বাঙ্গালি ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহে আঙ্কারার আতাকোস হোটেলে গত বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসবেরও আয়োজন করা হয়। তুরস্কে দায়িত্বে নিয়োজিত বিদেশী কূটনৈতিকবৃন্দ ও তুরস্কের জনগণের কাছে বাংলাদেশের সামগ্রীক উন্নয়ন, অগ্রগতি এবং বৈচিত্রময় বাঙ্গালি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরতেই এ আয়োজন বলে জানিয়েছেন দূতাবাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ-তুরস্ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সাবেক প্রেসিডেন্ট এবং তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল অকচ’র পার্লামেন্টারিয়ান ফাতমা সালমান। তুরস্কে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামরিক বিভাগের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ এবং প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ইস্তাবুলের কনসাল জেনারেল মনিরুল ইসলামসহ উক্ত কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা সপরিবারে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দূতাবাস জানিয়েছে, অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সংস্কৃতি, প্রাকৃতিক দৃশ্যাবলী, বাণিজ্য, বিনিয়োগ সুবিধা এবং দেশের সার্বিক উন্নয়ণের অগ্রযাত্রার উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে বাঙ্গালী সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরতে দেশী-বিদেশী (বাংলাদেশী ৩২ জন ও তুর্কী ১৪ জন) শিল্পীদের সমন্বেয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠারে প্রথমেই বাংলাদেশের বিখ্যাত মসলিন, জামদানি, কাতান শাড়ির উপর একটি ফ্যাশন শো’র আয়োজন করা হয়। এরপর বাংলাদেশ শিশু একাডেমি হতে আগত শিশু-শিল্পীদের নিয়ে বাংলা নববর্ষ বিষয়ক বিভিন্ন নৃত্য পরিবেশণার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে আগত অতিথিসহ উপস্থিত সকলের বিশেষ মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। এছাড়া বাঙ্গালি ঐতিহ্যের অংশ হিসেবে, আমন্ত্রিত উৎসুক অতিথিদের হাতে মেহেদির লাল আলপনা আঁকিয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানস্থলের একাংশে একটি মেহেদি (হেনা) কর্ণার খোলা হয়। এছাড়াও, অনুষ্ঠানের আমন্ত্রিত মহিলা অতিথিদেরকে বাঙ্গালি শাড়ি, শাড়ি পরিধানের কৌশল এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ির প্রতি আকৃষ্ট করতে অনুষ্ঠানস্থলে একটি শাড়ি কর্ণারও খোলা হয়। এ শাড়ি কর্ণারে বিদেশী মহিলা অতিথিদের ব্যাপক উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী তার সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগত সকল বিদেশী অতিথি, প্রবাসী বাংলাদেশী এবং উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেন। দূতাবাস কর্তৃক আয়োজিত এ পিঠা উৎসবে প্রায় আঠারো প্রকারের বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা ছাড়াও বিভিন্ন ধরনের প্রকারের বাঙ্গালি খাবারের ব্যবস্থা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বাংলাদেশের অগ্রগতি নিয়ে তুরস্কে ‘মিট বাংলাদেশ’ !

আপডেট সময় : ০১:৫৯:২৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭