শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

কুসিকের কাউন্সিলর পদে পুনঃনির্বাচন: বিএনপি ২, আ.লীগ ১টিতে বিজয়ী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:০২:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) দুই কেন্দ্রে মঙ্গলবার পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই কেন্দ্রে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের দুটি পদে নির্বাচিতদের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে বিএনপির ২ আওয়ামী লীগের ১ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে সিটির ২১নং ওয়ার্ডের কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মাহবুবুর রহমান (ঘুড়ি)। এ কেন্দ্রে সংরক্ষিত ৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থী উম্মে সালমা (হেলিকপ্টার) নির্বাচিত হয়েছেন।

এছাড়া ২৭নং ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসান (ট্রাক্টর)। এ কেন্দ্রে সংরক্ষিত ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী রুবী আক্তার (চশমা) নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল এ তথ্য জানান। উল্লেখ্য, গত ৩০ মার্চ কুসিক নির্বাচনের দিন ওই দুটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।গতকাল মঙ্গলবার এ দুটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

কুসিকের কাউন্সিলর পদে পুনঃনির্বাচন: বিএনপি ২, আ.লীগ ১টিতে বিজয়ী !

আপডেট সময় : ০৮:০২:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭