শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

‘পাসওয়ার্ড’ অপশন তুলে নিল মাইক্রোসফট !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩১:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিরাপত্তার জন্যে এখন সব সংস্থা পাসওয়ার্ডের উপর জোর দিচ্ছে। কিন্তু সেখানেই মাইক্রোসফট সবার থেকে আলাদা পথ অবলম্বন করেছে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট পাসওয়ার্ড ছাড়াই এখন থেকে সাইন ইন করা যাবে।

সম্প্রতি নতুন একটি ফিচারের ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার সংস্থাটি। এই ফিচারের সাহায্যে মাইক্রোসফট অ্যাকাউন্টে শুধু স্মার্টফোন ব্যবহার করেই ঢোকা যাবে। অর্থাৎ স্মার্টফোনটিই পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। আইওএস ও অ্যান্ড্রয়েডে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপে নতুন এই অপশন চালু করছে মাইক্রোসফট।

মাইক্রোসফট আইডেনটিটি ডিভিশনের প্রোগ্রাম ব্যবস্থাপনা বিভাগের পরিচালক অ্যালেক্স সিমন্স এক বিবৃতিতে বলেছেন, প্রক্রিয়াটি প্রচলিত টু-স্টেপ অথেনটিকেশন বা ভেরিফিকেশনের চেয়ে সহজ, কিন্তু শুধু পাসওয়ার্ড ব্যবহারের চেয়ে নিরাপদ। পাসওয়ার্ড চুরি হতে পারে বা অনেকে হাতিয়ে নিতে পারে। অ্যান্ড্রয়েড ও আইওএসে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপে নিজের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে।  নতুন কোনও জায়গায় সাইন ইন করার মতোই সেখানে ইউজার নেম দিতে হবে। সেখানে পাসওয়ার্ডের পরিবর্তে ফোনে একটি নোটিফিকেশন আসবে। ফোন আনলক করে ‘অ্যাপ্রুভ’ করলে সাইন ইন হয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

‘পাসওয়ার্ড’ অপশন তুলে নিল মাইক্রোসফট !

আপডেট সময় : ০৬:৩১:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭