শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

এরশাদের ভাগ্নিকে বিয়ে করলেন বাবলু

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫১:৫০ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ভাগ্নিকে বিয়ে করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। শুক্রবার সকাল ১১ টায় বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন হয়। এই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, মহাসচিব রুহুর আমিন হাওয়ালাদার, কো-চেয়ারম্যান জিএম কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিয়ে উপলক্ষে আজ সন্ধ্যায় গুলশানের লা মেরিডিয়ান রেস্টুরেন্টে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

জানা যায়, বাবলুর স্ত্রী মেহেজেবুননেছা রহমান (টুম্পা) পেশায় একজন শিক্ষক। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর। বাবলুর শাশুড়ি মেরিনা রহমান সম্পর্কে এরশাদের আপন বোন। এরশাদের একান্ত আগ্রহ ও উদ্যোগেই জিয়াউদ্দিন বাবলু সাথে টুম্পার বিয়ে হয়েছে। বিবাহ পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদ সদস্যদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

এরশাদের ভাগ্নিকে বিয়ে করলেন বাবলু

আপডেট সময় : ১১:৫১:৫০ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭