শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৭০০

  • আপডেট সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হুতি বিদ্রোহী এবং ইয়েমেনের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহের যোদ্ধারা ইয়েমেনের প্রায় পাঁচ লাখ স্থানে মাইন বোমা পুঁতে রেখেছে। এসব মাইনের আঘাতে ইতোমধ্যেই ৭শ মানুষ প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।

সরকারি বাহিনীর অগ্রগতি রুখতেই বিশেষ বিশেষ এলাকায় মাইন পুঁতে রেখেছিল হুতিরা। এক পরিসংখ্যানে দেখা গেছে, শত শত বেসামরিক মানুষ মাইন বিস্ফোরণে নিহত হয়েছে। শহুরে এলাকায় যুদ্ধের বিস্তারের কারণে নিহতের এই সংখ্যা দিন দিন আরও বাড়ছে।

এ ব্যাপারে এডেনের ন্যাশনাল মাইন অ্যাকশন সেন্টারের পরিচালক ও সামরিক অঞ্চলে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান কর্নেল হায়থাম হালুব জানান, বিদ্রোহীরা অযথাই হোমোমাডম বোমা এবং অ্যান্টি-ট্যাঙ্কার মাইনগুলো পুঁতে রেখেছে। গত বছরের মে মাস পর্যন্ত দেশটির প্রকৌশলীরা ৩১ হাজারের অধিক মাইন নিষ্ক্রিয় করেছে।

এদিকে, আরব ফেডারেশন ফর হিউম্যান রাইটসের সর্বশেষ রিপোর্টে অনুযায়ী, হুতিরা ইয়েমেনে পাঁচ লাখের বেশি মাইন পুঁতে রেখেছে। মাইন বিস্ফোরণে এ পর্যন্ত সাতশর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আরর প্রকৌশলীরা এখন পর্যন্ত ৪০ হাজার মাইন নিষ্ক্রিয় করেছেন বলেও তথ্যও উঠে এসেছে ওই প্রতিবেদনে।

সরকারিভাবে বলা হচ্ছে, আন্তর্জাতিকভাবেই মাইন নিষিদ্ধ। এটা জীবনের জন্য হুমকি, বেসামরিক নাগরিকদের স্বাভাবিক জীবন যাপনে বাধা তৈরি করে। আর মাইনগুলো খুঁজে পাওয়াও বেশ জটিল; কারণ সেগুলো পুঁতে রাখার কোনো নকশা নেই। পাশাপাশি, জনবসতিপূর্ণ এলাকায় পুঁতে রাখা মাইন নিষ্ক্রিয় করতে আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতা চেয়েছে ইয়েমেন সরকার।

সূত্র: আরব নিউজ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৭০০

আপডেট সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭