শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ঝিনাইদহে আবারও রেল লাইনের দাবীতে নাগরিক সমাজের মানববন্ধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:২৮:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ হয়ে পদ্মা সেতু পর্যন্ত রেল লাইনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে বাজার দোকান মালিক সমিতি।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নন্দদুলাল সাহা, নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন মালিতা, ক্যাব’র সভাপতি আমিনুর রহমান টুকু, ফুড এসোসিয়শনের সভাপতি নাসিম উদ্দিন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক এম সাইফুল মাবুদ, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, হাটগোপালপুর দোকান-মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা: এস এ জি মিল্টন, মানবাধিকারী কর্মী মাহমুদ আল হাসান সাগর, কামরুজ্জামান পিন্টুসহ ব্যবসায়ীরা।

এ সময় বক্তারা বলেন, বৃটিশ আমলে এই অঞ্চলে রেল লাইন ছিল। কিন্তু পরে তা উঠে যায়। ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসায় বাণিজ্যে প্রসার ঘটছে না। বক্তারা যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবী জানান। মানববন্ধন কর্মসূচীতে ওই এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ঝিনাইদহে আবারও রেল লাইনের দাবীতে নাগরিক সমাজের মানববন্ধন

আপডেট সময় : ০৪:২৮:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭