শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

তেজগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫১:১৮ অপরাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি বাজার এলাকায় রিমু আক্তার (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রিমু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুদালিয়া গ্রামের রংমিস্ত্রী নুরুল ইসলামের মেয়ে। তারা সপরিবারে তেজতুরি বাজারে ভাড়া থাকতো।

নুরুল ইসলাম জানান, এক আত্মীয়কে নিয়ে তারা স্বামী-স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান। এ সময় রিমুসহ ‍তিন ভাই-বোন বাসায় ছিল। দুপুরে বাসায় ফিরে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রিমু। বিকেল ৪টার দিকে রিমুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, গ্রামের বাড়িতে একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো সে। দু’মাস আগে ঢাকায় আসে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

তেজগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা !

আপডেট সময় : ১২:৫১:১৮ অপরাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭