শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সিলেটের সড়কে সড়কে ‘হাতিবাজি’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৪:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশাল আকারের হাতি রাজার হালে হেঁটে চলছে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক ধরে। সামনে বাস-ট্রাক-অটোরিকশা এমনকি বরের গাড়ির সামনে গিয়েও দাঁড়াচ্ছে হাতিটি। টাকা না দিলে রাস্তা ছাড়ছেনা কোনভাবেই। গাড়িতে অবস্থানরত যাত্রীরা ভিত হয়ে টাকা দিতে বাধ্য হন।

একজন মোটরসাইকেল আরোহী প্রথমে ৫ টাকা দিলে তা প্রত্যাখ্যান করে হাতিটি, পরিমাণ বাড়িয়ে ১০টাকা দিলে সেটা গ্রহণ করে রাস্তা ছেড়ে দেয়।

ইদানিং সিলেটের বিভিন্ন রাস্তায় এমন দৃশ্য চোখে পড়ে। যেমন ক’দিন আগে হাতিটি এ প্রতিবেদকের গাড়ি’র সামনে এসে অবস্থান নেয়।

সাংবাদিক পরিচয়ে হাতিটির মাহুতকে ‘এটা চাঁদাবাজি নয় কি?’ প্রশ্ন করলে কোন উত্তর না দিয়ে হাতিকে সরিয়ে নেয়। হাতিটির নাম, মাহুতের নাম জানতে চাইলে কোন কথা সে বলতে রাজি হলোনা।

এব্যপারে গাড়ি চালক দুলাল আহমেদ বলেন, দিন দিন এদের উতপাত বাড়ছেই। এদের এখনই আটকানো না গেলে আগামীতে চলাচল করতে অসুবিধা হবে।

স্থানীয় পথচারীরা জানান প্রায় নিয়মিতই  চলছে এদের অঘোষিত চাঁদাবাজি। কেউ টাকা না দিয়ে যেতে পারছেন না। সার্কাসের হাতি লোকালয়ে চাঁদাবাজি করলে বিষয়টা দিনদিন খারাপের দিকে যাবে। এই সন্ত্রাস বন্ধে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সিলেটের সড়কে সড়কে ‘হাতিবাজি’ !

আপডেট সময় : ০৬:২৪:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭