মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আরব আমিরাতে বাঙালিয়ানা উৎসব !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৮৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আরব আমিরাতের প্রবাসীরা উদযাপন করেছে আগাম নববর্ষ। সংহতি সাহিত্য পরিষদ আরব আমিরাত শাখা আয়োজন করে এ বর্ণাঢ্য বাঙালিয়ানা উৎসবের। বৈশাখের পুঁথি, জারি, ভাটিয়ালি, লোকগীতি, কবিতা এবং লোকনৃত্যে মুখরিত হয়ে ওঠে শারজার শেখ ফয়সল এলাকা।

‘বিশ্ব মানব হ’বি যদি শ্বাশত, বাঙালি হ’ এ শ্লোগানে গত শুক্রবার অনুষ্ঠিত উৎসবে ছিল প্রাণের আমেজ। উৎসবে দেশীয় খাবার, পিঠা প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধের গান এনে দেয় ভিন্ন আমেজ। অনেকে পরবাসে বসেও যেন খুঁজছিলেন প্রিয় বাংলাদেশকে। নারীরা শাড়ি, আলতা, চুড়ি আর পুরুষেরা পাঞ্জাবি পরে মেতে ওঠেছিলেন বাঙালিয়ানায়। শিশুরাও এসেছিলো বাঙালি সাজে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করাতে এমন আয়োজন বলে জানান প্রবাসীরা।

সংহতির শাখা সভাপতি মোস্তাকা মৌলার সভাপতিত্বে ও শাখা সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় উৎসব। উৎসব সমন্বয়ক ছিলেন সংহতি আমিরাতের সহ-সভাপতি সৈয়দা দিবা।

গান পরিবেশন করেন আমিরাত প্রবাসি কণ্ঠশিল্পী রেহানা রহমান, ইয়াছমিন কালাম, জসিম উদ্দিন পলাশ, শম্পা শফিক, মাসুম, ত্হমিনা রিক্তা, সাবরিনা মেহেরুন, সঞ্জয় ঘোষ। কবিতা আবৃত্তি করেন অধ্যাপক আবদুস সবুর, সৈয়দা দিবা, আহমেদ ইফতিখার পাভেল, আবদুল্লাহ শাহিন, মাহনুর রওশন মুমু এবং নাচ পরিবেশন করেন তিশা সেন। উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইপি জেসমিন আক্তার, নারী উদ্যোক্তা শাফিয়া আক্তার আখি, ব্যাংক কর্মকর্তা আবদুল করিম, শফিকুল ইসলাম প্রমুখ।

সংহতি সাহিত্য পরিষদ বিলেতের মূলধারার সংগঠন। এর শাখা সংগঠন আরব আমিরাত আগামীতেও কাজ করে যাবে জানালেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

আরব আমিরাতে বাঙালিয়ানা উৎসব !

আপডেট সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭