সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নিউইয়র্ক রাজ্য পার্লামেন্টে ‘বাংলাদেশ ডে’ পালিত !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা ষষ্ঠবারের মত নিউইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অধিবেশন বসলো। এবারের অধিবেশনে পুরো মার্চ মাসকেই ‘বাংলাদেশী হেরিটেজ মান্থ’ হিসেবে ঘোষণার পাশাপাশি ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে রেজ্যুলেশন করা হয়।

নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া প্রবাসী বাঙালিদের বিশেষভাবে অভ্যর্থনা জানানো হয় সিনেট ও এ্যাসেম্বলী হলে। মার্কিন মুল্লুকে বাংলাদেশ ও বাঙালিদের বিশেষ সম্মান জানানোর এ অনুষ্ঠান ২৮ মার্চ মঙ্গলবার নিউইয়র্কের রাজধানী আলবেনীতে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটি থেকে দেড়শত মাইল দূর আলবেনীর এ অনুষ্ঠানে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

বাঙালিদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত স্টেট সিনেটর রুবিন দিয়াজ এবং স্টেট এ্যাসেম্বলীম্যান লুইস সেপুলভেদারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হলেও ৪ সিনেটর বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট উপস্থাপন করেন। এ সময় তারা উল্লেখ করেন, মায়ের ভাষার অধিকার রক্ষার আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। একাত্তরের ২৫ মার্চ পাক হানাদারদের বর্বরতা ও নৃশংসতার তথ্যও বাদ যায়নি এ সময়। সেই যুদ্ধে শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানায় অঙ্গরাজ্য পার্লামেন্ট।

পবিত্র কোরআন  থেকে তেলাওয়াতের পর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ৬ বিশিষ্ট বাংলাদেশীকে অঙ্গরাজ্য পার্লামেন্ট থেকে ‘প্রক্লেমশন’ প্রদান করা হয়। সমাজকর্মে বিশেষ অবদানের পাশাপাশি মার্কিন মুল্লুকে বাঙালি সংস্কৃতির লালন ও বিকাশে নিরন্তরভাবে সক্রিয় থাকায় এ ‘প্রক্লেমেশন’ প্রদান করা হয় কম্যুনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, সমাজকর্মে  ‘পিপল এ্যান টেক ইন্সটিটিউট অব টেকনোলজি’র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবু হানিফকে।

স্টেট সিনেটর রুবিন দিয়াজ এবং এ্যাসেম্বলীম্যান লেুইস সেপুলভেদা এসব প্রক্লেমেশন হস্তান্তর করেন বিপুল করতালির মধ্যে। অপর ৪ বাংলাদেশী হচ্ছেন মোবাশ্বর হাশমী, সালেহউদ্দিন, মাহবুব আলম এবং ইঞ্জিনিয়ার এম এ  খালেক। এছাড়া, বাংলা ভাষা, সংস্কৃতির আদলে প্রবাসে বিভিন্নভাবে সক্রিয় থাকা ১৩টি সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ৬ বছর যাবত এমন আয়োজন করার জন্যে অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান অঙ্গরাজ্য পার্লামেন্টের সকল নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

নিউইয়র্ক রাজ্য পার্লামেন্টে ‘বাংলাদেশ ডে’ পালিত !

আপডেট সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭