বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা

কয়রায় সুন্দরবনে অবৈধ প্রবেশ: তিন জেলে আটক, জব্দ নৌকা ও ৮০ কেজি কাঁকড়া

সুন্দরবনের শাকবাড়িয়া নদীতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার বিকেলে বজবজা বন টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন কয়রার ৪নং গ্রামের কালাম গাজী (৪৭), ছাইদুল সানা (৪০) এবং ৫নং গ্রামের ইউসুফ আলী গাজী (৩৮)। তারা বনাঞ্চলে প্রবেশের বৈধ পাশপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন।
বজবজা টহল ফাঁড়ির কর্মকর্তা সাকিব তালুকদার বলেন, “টহল চলাকালে শাকবাড়িয়া নদীতে একটি সন্দেহজনক নৌকা দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে দেখা যায় তাদের কাছে বন প্রবেশের কোনো বৈধ কাগজপত্র নেই। তাই তিনজনকে আটক করা হয়।”
অভিযানে জব্দ করা হয়েছে একটি নৌকা, প্রায় ৮০ কেজি কাঁকড়া, দুটি কুড়াল, একটি পানির ড্রাম এবং তিনটি বৈঠা। বন আইনের আওতায় মামলা দায়েরের পর আটক জেলেদের বন আদালতে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে জব্দ করা কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ প্রবেশ ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

কয়রায় সুন্দরবনে অবৈধ প্রবেশ: তিন জেলে আটক, জব্দ নৌকা ও ৮০ কেজি কাঁকড়া

আপডেট সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫