বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান

জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে চাঁদপুর জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে যোগদান করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুর প্রেসক্লাবে জাতীয় পার্টি ও জাসদের সাবেক নেতা মোঃ শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল, হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী, ডিএম আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী, মোঃ নবীর হোসেন, মতলব দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়কারী, মুফতি মাহমুদ হাসান, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী, সাইফুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী, আজিজুল হক রাজু, হাইমচর উপজেলার যুগ্ম সমন্বয়কারী, অ্যাডভোকেট আঃ জব্বার, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপি’র গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

ছবির ক্যাপশন: জাতীয় পার্টি ও জাসদের সাবেক নেতা মোঃ শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান

আপডেট সময় : ০২:০৭:২৬ পূর্বাহ্ণ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫