সোমবার | ৮ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের নির্বাচনী  গণসংযোগ Logo ইবিতে প্রশাসনের কমিটি থেকে পদত্যাগ বিএনপিপন্থী ৩ শিক্ষকের Logo খালেদা জিয়ার আশু সুস্থতা প্রত্যাশায় কয়রায় বিএনপির দোয়া মাহফিল Logo পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত  Logo পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াত নেতা আহত Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক Logo নোবিপ্রবিতে শিবিরের ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার Logo জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মানিক, সম্পাদক রিপন

চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে আড়ালে আবৃত গ্রন্থের পাঠ পর্যালোচনা

প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে কবি শিউলী মজুমদারের ‘আড়ালে আবৃত’ বইয়ের পাঠ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬ টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেখকের কবিতা পাঠের পাশাপাশি ‘আড়ালে আবৃত’ গ্রন্থের ওপর ব্যাপক আলোকপাত করা হয়।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে ও মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক রোটারিয়ান শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক দুলাল চন্দ্র দাস, চাঁদপুর জেলা শারদাঞ্জলি ফোরামের সভাপতি রিপন কুমার সাহা, সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক পি এম বিল্লাল ও অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা শাহ আলম।

আড়ালে আবৃত গ্রন্থের উপর আলোচনা করেন দিলীপ ঘোষ, ফেরারী প্রিন্স, আসাদুল্লা কাহাফ, আইরিন সুলতানা লিমা, জয়ন্তী ভৌমিক ও তাফাজ্জাল ইসলাম তাফু।

কবিতা পাঠ করেন রবীন্দ্র মজুমদার, মাইনুদ্দিন মুন্সি জীবন, রাইসা ইসলাম তাসনীম ও আরাফাত সানি। সংগীত পরিবশেন করেন খাদিজা মুন্নী।

চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, বইয়ের পাঠ পর্যালোচনার মাধ্যমে লেখক এবং পাঠকদের মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হয়। বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এমন অনুষ্ঠান বেশি বেশি আয়োজন করা উচিত।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, আমরা চাই বই পাঠের মাধ্যমে একটি আলোকিত সমাজ তৈরি হোক। সে স্বপ্ন নিয়ে গত ৬ বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। বই পাঠ এবং বইয়ের ওপর আলোচনা যত বেশি হবে, ততই আমরা সমৃদ্ধ হবো।

অনুষ্ঠানে বই উপহার কর্মসূচি পালন শেষে শিউলী মজুমদারের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের নির্বাচনী  গণসংযোগ

চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে আড়ালে আবৃত গ্রন্থের পাঠ পর্যালোচনা

আপডেট সময় : ০৪:৪৪:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫