রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

চর্যাপদ সাহিত্য একাডেমির বর্ষার কবিতা আড্ডা

দুপুরের শেষান্তে বৃষ্টির প্রকোপ বাড়তে লাগলো। সমস্ত প্রকৃতি ভিজে একাকার হয়ে গেলো। এরমধ্যেই এক এক করে ছুটে আসতে লাগলো আড্ডারুরা। বৃষ্টি থামতেই জমে ওঠে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির বর্ষার কবিতা আড্ডা।

রোববার (৬ জুলাই) বিকেল ৫টায় চাঁদপুর শহরে বৃষ্টিস্নাত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় এ আড্ডা। তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শীতল ছোঁয়ায় নান্দনিক হয়ে উঠেছিলো আড্ডাস্থল।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে ও সহকারী পরিচালক ফেরারী প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শিউলী মজুমদার, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ ও সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক। কবিতা আবৃত্তি করেন মিজানুর রহমান স্বপন, আইরিন সুলতানা লিমা, নাজমুল ইসলাম ও রাইসা ইসলাম তাসনিম।

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও এমন একটি আড্ডা জমে উঠেছে এটা সত্যিই আনন্দের। শিল্প-সাহিত্যের প্রতি গভীর টান অনুভব না করলে বৃষ্টিতে ভিজে কেউ কবিতার আড্ডায় ছুটে আসে না।

সহ-সভাপতি শিউলী মজুমদার বলেন, বর্ষা ঋতুকে আমি মানুষের মনের সঙ্গে তুলনা করি। মানুষের মনের যেমন বিচিত্র রূপ থাকে তেমনি বর্ষারও বিচিত্র রূপ দেখতে পাই আমরা।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিলো বর্ষা। শুধু তাই নয়, হুমায়ূন আহমেদের প্রিয় ঋতুর তালিকায়ও আমরা বর্ষা দেখতে পাই। মানব জীবনে বর্ষার প্রভাব যতটা পড়ে, অন্য কোনো ঋতুর ততটা পড়ে না।

অনুষ্ঠানে উদীয়মান আবৃত্তি শিল্পী রাইসা ইসলাম তাসনিমকে পুরস্কৃত করার পাশাপাশি ফলচক্রের আয়োজন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চর্যাপদ সাহিত্য একাডেমির বর্ষার কবিতা আড্ডা

আপডেট সময় : ০৬:৩১:৪৪ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫