রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৪:৩০ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৮১২ বার পড়া হয়েছে

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মোস্তাকিম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) বিকেলে শহরের পুরান বগুড়া কলেজ ক্যাম্পাস সংলগ্ন ওয়াপদা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম জয়পুরহাটের কালাই উপজেলার বটতলা এলাকার বাসিন্দা। তিনি সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং বগুড়ার জহুরুলনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল খেলা শেষে বড় ভাই সোহেলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন মোস্তাকিম। ওয়াপদা গেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় হঠাৎ তার মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। ঠিক তখনই সান্তাহার থেকে ছেড়ে আসা বনপাড়া গামী একটি লোকাল ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় পেছনে থাকা তার ভাই সোহেল প্রাণে বেঁচে যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের সহপাঠী ছামিউল জানান, মোস্তাকিমের অকাল মৃত্যুতে শিক্ষার্থী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৭:৫৪:৩০ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫