শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বরিশালে র‌্যালি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৭:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশালে নানা আয়োজনে এবং যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে গণহত্যা দিবস। এ উপলক্ষে শনিবার (আজ) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি থেকে ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার দাবি তোলা হয়।

এর আগে মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বরিশাল-২ আসনের এমপি তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর এবং জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে নিরস্ত্র বাঙ্গালীর উপর পাকিস্তানী বর্বর বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ক্ষমার অযোগ্য। দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেন তারা। এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয় চত্বরে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এছাড়া বিকেল ৪টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে কেন্দ্রিয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছে বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সমন্বয় পরিষদ। বিকেল ৫টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী বদ্ধভূমিতে পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা এবং বদ্ধভূমি ও পাক বাহিনীর টর্চার সেলে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অপরদিকে রাত ১১টা ১০ মিনিটে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে সদর রোডের বিবির পুকুর পর্যন্ত আলোর মিছিলের আয়োজন করেছে সমন্বয় পরিষদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বরিশালে র‌্যালি !

আপডেট সময় : ০৬:১৭:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭