সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শপথ ছাড়াই নগর ভবনে ইশরাক, দিচ্ছেন নানা নির্দেশনা6

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) শপথ না নিয়েই নিজেকে মেয়র দাবি করা বিএনপি নেতা ইশরাক হোসেন গতকাল মঙ্গলবার নগর ভবনে প্রায় ৭০ জন ওয়ার্ড সচিব এবং ১০টি প্রশাসনিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই ঘটনায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নগর-পরিকল্পনাবিদরা বিস্ময় প্রকাশ করে বলছেন, আইনকানুন ও নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে নগর ভবনের নিয়ন্ত্রণ নেওয়া একটি বাজে দৃষ্টান্ত।

গতকাল নগর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভার ব্যানারে ইশরাককে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ হিসেবে উল্লেখ করা হয়। সভা সূত্রে জানা গেছে, ইশরাক প্রতিটি ওয়ার্ডে বিএনপিপন্থী সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠনের ‘নির্দেশনা’ দিয়েছেন। এছাড়া, কাউন্সিলরদের কার্যালয় থেকে নাগরিকেরা যেসব সেবা পেতেন, তা এই কমিটির মাধ্যমে দেওয়ার পাশাপাশি ওয়ার্ড সচিবদের নিয়মিত অফিস করা এবং জন্ম-মৃত্যুনিবন্ধন, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদসহ অন্যান্য নাগরিক সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

স্থানীয় সরকারবিশেষজ্ঞ ও নগর–পরিকল্পনাবিদেরা বলছেন, শপথ না নিয়ে আইনকানুন ও নিয়মনীতির তোয়াক্কা না করে ইশরাক হোসেন যেভাবে ঢাকা দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ নিয়েছেন, এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। গায়ের জোরে এভাবে নগর ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি নজিরবিহীন। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

এক মাসের বেশি সময় ধরে নগর ভবনে অচলাবস্থা চলার মধ্যেই গত সোমবার থেকে ইশরাক ‘মেয়রের দায়িত্ব পালন’ শুরু করেছেন। সেদিন তিনি প্রায় ৭০ জন পরিচ্ছন্নতা পরিদর্শকের সঙ্গে বৈঠক করে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নির্দেশনা দিয়েছিলেন। আজ বুধবার তিনি মশক সুপারভাইজারদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন।

এদিকে, নগর ভবনে বৈঠকের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইশরাক হোসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা ইশরাকের শপথ নিয়ে ‘অসত্য এবং বিভ্রান্তিমূলক’ তথ্য গণমাধ্যমে তুলে ধরেছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দুদককে আহ্বান জানিয়েছেন। ইশরাক হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই সংকটের সুরাহা না হয়, তবে আন্দোলন আবারও রাজপথে গড়াবে।

ইশরাক বলেন, ‘অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপন করায় স্থানীয় সরকার উপদেষ্টা পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।’

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, ‘সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেখানে নির্বাচন করেই নতুন একজনকে মেয়র দেওয়ার সুযোগ আছে। এ ছাড়া শপথ পাঠ করানোর সুযোগ নেই।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয়েছিল, যেখানে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করে এবং ২৭ এপ্রিল ইসি তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। যদিও ২৯ মে আপিল বিভাগ ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন। ৪ জুন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ইসি তার কাজ সম্পন্ন করেছে।a

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

শপথ ছাড়াই নগর ভবনে ইশরাক, দিচ্ছেন নানা নির্দেশনা6

আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫