সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ইরানে ইসরায়েলের বিমান হামলায় জামায়াতের তীব্র নিন্দা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

যুদ্ধবাজ ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান, সেনাবাহিনী প্রধান এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সেই সঙ্গে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ শুক্রবার (১৩ জুন) এক শোক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ১৩ জুন শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবাজ ইসরায়েলি বিমান বাহিনীর মুহুর্মুহু হামলায় দেশটির রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ, পরামাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি, আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি, মোতলাবিজাদেহ ছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি হামলায় নিহত হয়েছেন। আমি তাদের সকলের মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি। আল্লাহ তায়ালা তাঁদের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন। আমরা আশা প্রকাশ করছি ইরানের সরকার ও জনগণ শীঘ্রই তাদের এই বিরাট ক্ষয়-ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ইরানে ইসরায়েলের বিমান হামলায় জামায়াতের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৭:৫৯:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫