সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে

যে কোনো সময় দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ও তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন।

বৈঠক শেষে দেশে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এটিতো পরিষ্কার, এখানে না বুঝার কোনো কারণ নেই। সংস্কার নিয়ে ড. ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেব; আমরা সবাই একই কথা বলেছি।

তিনি আরও বলেন, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে, সেই বিষয়গুলতেইতো সংস্কার হবে। সংস্কারের বিষয়তো একটা চলমান প্রক্রিয়া। এটা এমন না যে সব সংস্কার এখনই শেষ হয়ে যাবে। দেশে সংস্কার হবে যেখানে ঐকমত হবে। আর নির্বাচনের পরও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যে দেশকে গড়ার প্রত্যয় নিয়েছি। সেখানে সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ব্যাপারে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছা তিনি দেশে ফিরে যেতে পারবেন।

সুতরাং এটার সিদ্ধান্ত তিনি নেবেন। সময় মতো তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

আপডেট সময় : ০৭:৫৬:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫