মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৩৩:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৭৭২ বার পড়া হয়েছে

শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে প্রায় শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন।

নেতা-কর্মীরা জানান, আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা-ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটকের কথা এক বিবৃতিতে জানায়। এ প্রসঙ্গে রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা জানিয়েছে। কিন্তু তাদের পরিচয় সম্পর্কে জানাতে পারেনি। তারা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের সম্পর্কে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।

ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে ইতিমধ্যে শাহবাগ মোড় সংশ্লিষ্ট সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে।

বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবে সংগঠনের নেতা-কর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:৩৩:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫