বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মাদক সেবনের অভিযোগে বহিষ্কার, হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী নেত্রী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৩১:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৭৭৩ বার পড়া হয়েছে

মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈন উদ্দীন এবং সদস্যসচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কার আদেশে বলা হয়, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধ লাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এদিকে, বহিষ্কারের পর নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন লিজা। এই সময়ের মধ্যে মাদক সংশ্লিষ্টতা প্রমাণ করতে না পারলে নগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১৭ মে) রাতে ভিডিও বার্তায় ফাতেমা খানম লিজা বলেন, ‘আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম নগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নেজাম উদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি অ্যালিগেশন (অভিযোগ) এনেছে… প্রথমত অ্যালিগেশন এনেছে, আমি মাদক সেবনকারী।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি আল্টিমেটাম দিচ্ছি, আগামী দুই ঘণ্টার মধ্যে আমার মাদক সেবন প্রুভ করতে না পারলে; তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

লিজা বলেন, ‘দ্বিতীয়টি হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে। সম্পূর্ণ বেইসলেস (ভিত্তিহীন) একটা ইস্যু। আমার কথা একটাই, যদি তারা আগামী দুই ঘণ্টার মধ্যে এর কোনো প্রমাণ দিতে না পারে মাদকের বিষয়ে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাদক সেবনের অভিযোগে বহিষ্কার, হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী নেত্রী

আপডেট সময় : ১০:৩১:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫