শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আগুনে পুড়ল রংপুর বিদ্যুৎ বিভাগের শতাধিক ট্রান্সফরমার !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১১:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় আগুনে পুড়ে গেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপ। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায়  এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়ার্কশপে রাখা শতাধিক নতুন ও পুরাতন ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ওয়ার্কশপ সংলগ্ন বাসায় থাকেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তিনি জানান, ফজরের আজানের আগে কয়েকটি বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। বাইরে বেরিয়ে দেখি ওয়ার্কশপে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর ট্রান্সফরমারের বিকট শব্দ হচ্ছে। ভয়ে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান, ওয়ার্কশপে কয়েক শতাধিক নতুন ও পুরাতন ট্রান্সফরমার রয়েছে। আগুনে ওয়ার্কশপের টিন পুড়ে গেছে। এ মূহুর্তে কোনো এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে সেটি মেরামত করা সম্ভব হবে না।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাহিদুল ইসলাম জানান, ওয়ার্কশপে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের সাতটি ইউনিটের মাধ্যমে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কিভাবে আগুন লেগেছে তা জানা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী এস এম তৌহিদুল করিম জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শংকর কুমার দেবকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

আগুনে পুড়ল রংপুর বিদ্যুৎ বিভাগের শতাধিক ট্রান্সফরমার !

আপডেট সময় : ০২:১১:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭