মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গণভোট ও নতুন গঠনতন্ত্রের পর নির্বাচন: ফরহাদ মজহার

সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রাসঙ্গিকতা তুলে ধরে কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজদার বলেন, ‘যারা আইন বোঝে, রাজনীতি বোঝে কিন্তু দল বোঝে না, তাদের আমরা গণপরিষদ নির্বাচনে পাঠাব। তারা বসে খসড়া গঠনতন্ত্রের বিষয়ে তর্ক-বিতর্কের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি খসড়া গঠনতন্ত্র পাস করবে। তারপর গণভোট হবে। জনগণ তাতে সম্মতি দিলে তা নতুন গঠনতন্ত্র হিসেবে চূড়ান্ত হবে। সেই নতুন গঠনতন্ত্রের অধীনে নতুন সরকার গঠনের নির্বাচন হবে।’

শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে আবারও নির্বাচিত সরকার দাবি করে ফরহাদ মজহার বলেন, ‘এই সরকারকে উৎখাত করার জন্য নির্বাচনের দাবি করা হচ্ছে। এ জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। ফলে, এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।’

সংস্কার কমিশন গঠনের সমালোচনা করে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অভিপ্রায় বুঝতে হবে।’

সরকারকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘জনগণের অভিপ্রায় বুঝতে হলে তাদের কাছে যেতে হবে। আমরা আশা করেছিলাম যে, গণ-অভ্যুত্থানের পর আমরা যে সরকার কায়েম করেছি—এই সরকার জনগণের কাছে যাবে। কিন্তু তারা এটা করলেন না।’

তিনি আরও বলেন, ‘তারা (সরকার) ওপর থেকে অনেক কমিশন বসিয়ে দিলেন। কমিশনগুলো ঢাকা শহরে বসে বসে আলোচনা করলেন। তারা জনগণকে ডাকেনি, তাদের কথা শোনেনি। যদি জনগণকেই আমরা অস্বীকার করি, তাহলে কী করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব?’

রাখাইনে ‘মানবিক করিডর’ প্রদানের বিরোধিতা করেন তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সিওয়ারে জড়াতে চায়। বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলব, এ ধরনের করিডর দেওয়া উচিত নয়।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গণভোট ও নতুন গঠনতন্ত্রের পর নির্বাচন: ফরহাদ মজহার

আপডেট সময় : ০৫:০৭:৪১ অপরাহ্ণ, শনিবার, ৩ মে ২০২৫