বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

লন্ডনে আ.লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ড. ফায়েজের বিয়ে সম্পন্ন হয়েছে। আর এই বিয়েতে দেখা গেছে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের একঝাঁক সাবেক মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতাদের।

স্থানীয় সময় রোববার (২০ এপ্রিল) লন্ডনের গ্রীনিচ এলাকার অভিজাত হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়। আর সেই অনুষ্ঠানের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অতিথিদের ছবি ও ভিডিও।

এতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।

দেশ থেকে পালিয়ে গেলেও বিয়ের আয়োজনে অংশ নেওয়া নেতাদের দেখা যায় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তুলতে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান দলটির অনেক মন্ত্রী-এমপি। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ইউরোপে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যেতে থাকে তাদের রাজনৈতিক-সামাজিক কর্মকাণ্ডের চিত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লন্ডনে আ.লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা

আপডেট সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫