বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

হাসিনা বিকৃত মস্তিষ্কের লোক ছিল: দুলু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। শেখ হাসিনা খুনি, স্বৈরাচার, জালিম ও বিকৃত মস্তিষ্কের লোক ছিল। পতিত স্বৈরাচারের কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগ করলেই তাকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। আওয়ামী লীগ হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে তাদেরই তারা রাজাকার আখ্যা দিয়েছে। বড় রাজাকার হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে মানুষের গণতন্ত্রের অধিকার কুক্ষিগত করেছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে কোনো অবদান রাখেনি। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে কী ইতিহাস আছে? শেখ হাসিনা ছিল পৃথিবীর মধ্যে বড় অমানবিক প্রধানমন্ত্রী। দেশের সন্তানতুল্য ছাত্রদের বুকে গুলি চালিয়েছে।

বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এ সম্মেলনে বক্তব্য দেন লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

পরে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হাসিনা বিকৃত মস্তিষ্কের লোক ছিল: দুলু

আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫