বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গতকালের কর্মসূচি নিয়ে জামায়াত আমিরের বিশেষ বার্তা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৪১:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে
মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের আপামর জনগণ, আলেম-ওলামা, রাজনৈতিক-সামাজিক সংগঠনসমূহ, ছাত্র-তরুণ ও যুবকসহ সকল পেশার মানুষের পালিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

আজ রোববার (১৩ এপ্রিল) দুপুর ২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই বার্তায় জামায়াত আমির বলেন, মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের আপামর জনগণ, আলেম-ওলামা, রাজনৈতিক-সামাজিক সংগঠনসমূহ, ছাত্র-তরুণ ও যুবকসহ সকল পেশার মানুষ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তার জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, মহান রাব্বুল আলামীন তা ক্ষমা করুন।

জামায়াত আমির আরও বলেন, গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করেছে তা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই চিহ্নিত করতে হবে, ব্যবস্থা নিতে হবে।

এই কর্মসূচির আয়োজকরা বার-বার সতর্ক করেছেন, কেউ যেন এ ধরনের অপকর্মে না জড়ায়। তারপরেও যারা এই কাজটি করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক, কর্ম অবশ্যই মন্দ, যোগ করেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শনিবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষ উপস্থিত হন। তাদের সামনে ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিসহ বেশ কিছু ঘোষণা এসেছে।

ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি চারটি স্তরে আলাদা দাবি ও অঙ্গীকার তুলে ধরা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গতকালের কর্মসূচি নিয়ে জামায়াত আমিরের বিশেষ বার্তা

আপডেট সময় : ০৮:৪১:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫