বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:১৯:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। এ সময়ে পরীক্ষা চলাকালীন প্রচণ্ড গরমের মাঝে পরীক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হচ্ছে-

১. পরীক্ষা চলাকালীন সময়ে প্রচলিত নিয়ম মোতাবেক পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মানুযায়ী যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন সরবরাহ এবং ছায়ার মাঝে বিশ্রামের ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।

২. তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করতে হবে। এ জন্য পরবর্তী পরীক্ষা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

৩. পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেনসিলের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেন এবং নেতাকর্মীদের যথাসাধ্য অভিভাবকদের পাশে থাকার আহ্বান জানান।

একইসঙ্গে তারা ছাত্রদলের নেতাকর্মীদের কোনোভাবেই গেটে জটলা না করা, কেন্দ্র থেকে নিয়মানুযায়ী দূরত্ব বজায় রেখে হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা

আপডেট সময় : ০৮:১৯:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫