বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই: সেলিমা রহমান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:২৬:২১ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সেলিমা রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দেয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি।

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায় জানিয়ে তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি। গত ১৫ বছরে নির্বাচনি ব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে রুপান্তর করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সেলিমা রহমান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সরকারকে দেশ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। দেশ কী রাখতে চায় আমরা জানি। পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নাই, কেননা তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই: সেলিমা রহমান

আপডেট সময় : ০৮:২৬:২১ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫