বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন: দুদু

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫১:৪১ অপরাহ্ণ, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি রাজপথে নামার আগেই অন্তর্বর্তী সরকারের উচিৎ নির্বাচন দেয়া। এসময় তিনি সরকারের প্রতি দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান।

বুধবার (৯ এপ্রিল) সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এ দাবি করেন। বাংলাদেশে নির্বাচন ঠেকানোর সাহস কোনো শক্তির নেই বলেও জানান তিনি।

দুদু বলেন, বিএনপির ৫০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে। আমি দাবি করে বলতে পারি, বিএনপি যে ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল তা পারে না। বিএনপিকে রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। নইলে বলব, হাসিনার দিকে তাকান। বিএনপি সবসময় জনগণের সমর্থন আর ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন: দুদু

আপডেট সময় : ০৭:৫১:৪১ অপরাহ্ণ, বুধবার, ৯ এপ্রিল ২০২৫