বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষা জীবনে ভালো ফলাফল করেও সঠিক শিক্ষা না পাওয়ায় দুর্নীতিতে জড়িয়ে আমাদের দেশের দুর্নীতিবাজরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুস, দুর্নীতি একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে যারা দুর্নীতি করছে তারা একটি সময়ে আজকে তোমরা যেখানে বসেছো সেখানে বসেছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি। কোনো শিক্ষকই তার ছাত্রদের এসব অন্যায় শিক্ষা দেয় না। তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত হয়ে সৎমানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না, কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে।

পরীক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এটি তোমাদের প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি যার যত ভালো তার আউটকাম তত ভালো হবে। তোমরা যখন কোনো সমাজে যাবে তখন কেউ তোমাদের পরিচয় করিয়ে দেবে- সে ঢাবির ছাত্র, সে বুয়েটের ছাত্র, চুয়েটের ছাত্র; তখন তোমার প্রতি অন্যদের আলাদা একটি নজর থাকবে।

তিনি বলেন, একজন রিকশাওয়ালা চাইলেও পদ্মা সেতুতে দুর্নীতি করতে পারবে না। কারণ তার কাছে সে সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু এক সমান নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তারাই সমাজের বেস্ট পারসন। দুর্নীতি, অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো তোমাদের এখন থেকে শুরু করতে হবে।

প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক সহকারী শিক্ষক মো. জামাল, মো. কবির, বর্তমান সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম বোরহান উদ্দিন, শাহীনা আক্তার, মো. আতিকুর রহমান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত

আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫