বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি: সারজিস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, এনসিপি আত্মপ্রকাশ করেছে এক মাস হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে।

তিনি বলেন, বিগত এক যুগ ধরে বাংলাদেশে গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।

উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, এনসিপি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে।

সারজিস আলম বলেন, জুলাই-আগস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল। সেগুলোকে সামনে রাখতে পারলে আমরা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনও বিচ‍্যুত হব না।

তিনি বলেন, চলতি মাসেই জেলা ও উপজেলা কমিটি দেওয়া হবে। আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে। তারা মনে করেন এই তরুণরা দেশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং জেলা-উপজেলার নেতৃত্ব দেওয়ার দক্ষতা তাদের রয়েছে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ ইমতি, সদস্য সচিত রহমত আলীসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি: সারজিস

আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫