বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বিচারের পর জনগণ ক্ষমা করলে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ: রিজভী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪০:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। তিনি আজ (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, তবে বিচার নিয়ে কোনো কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, এবং বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণ যদি ক্ষমা করে, তবে আমাদের কোনো আপত্তি নেই।’

তিনি জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার দাবি করে বলেন, ‘যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী, তাদের বিচার নিশ্চিত হলে, জনগণ যদি রাজনীতি করার সুযোগ দেয়, তবে আমাদের কোনো আপত্তি থাকবে না।’

এসময় উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের একটি অংশ ৫ আগস্টের পর সংস্কারের কথা বলছেন, কিন্তু গত ছয় মাসে কোনো দৃশ্যমান সংস্কার হয়নি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই। স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পাওয়া গেলেও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, ‘এখনও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এজন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিচারের পর জনগণ ক্ষমা করলে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ: রিজভী

আপডেট সময় : ০৪:৪০:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ২১ মার্চ ২০২৫