বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কোরআনের আইনে মানবিক দেশ গড়তে হবে : জামায়াত আমির

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৩৩:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র কোরআনের আইনের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আইনজীবী সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি ইসলামি আইনের থেকে পৃথিবীতে ভালো কোনো আইন নেই। তাই ইসলামি আইনে, কোরআনের আইনের আলোকে মানবিক দেশ গড়তে হবে।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা কোনো অংশে কম নয়। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায়বিচার নিশ্চিত হতে পারে। অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্যে মামলা পরিচালনা করতে আইনজীবীদের আহ্বান জামায়াত আমিরের।

বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কোরআনের আইনে মানবিক দেশ গড়তে হবে : জামায়াত আমির

আপডেট সময় : ১২:৩৩:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫