বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

যুবদল পরিচয়ে দখল বাণিজ্য করলে আটক করে জানানোর আহ্বান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৭৭৫ বার পড়া হয়েছে
যুবদল পরিচয় ব্যবহার করে কোথাও দখল-বাণিজ্য করলে অভিযুক্তকে আটক করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজ সোমবার (১৭ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে একশ্রেণীর দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাত কেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্য কেন্দ্রিক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারো ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কারসহ তার বিরুদ্ধে দলীয় ও আইনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে, এ ধরনের অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতিকারীরা নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে জাতীয়তাবাদী যুবদলের ইমেজ ক্ষুণ্ন করছে।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দলীয় পরিচয় ব্যবহারকারী এ ধরনের অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ।

যুবদলের পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্যের কোনরূপ ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই অপরাধীকে তাৎক্ষণিক ঘটনাস্থলে আটক করে যুবদল কেন্দ্রীয় দপ্তরে (নুরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক, ০১৮১৯২৯৫১০৬ এবং মিনহাজুল ইসলাম ভূইয়া, সহ দপ্তর সম্পাদক, ০১৭১২০৬১১৯৮) জানানোর জন্য সচেতন জনসাধারণ ও ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যুবদল পরিচয়ে দখল বাণিজ্য করলে আটক করে জানানোর আহ্বান

আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫