বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪৬:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে
মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুর পরিবারকে পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেইসঙ্গে শিশুটির পরিবারের পাশে থাকার কথাও বলেন।

শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়িতে যান জামায়াতে ইসলামীর আমির।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার ওই বাড়িতে আসেন তিনি। এর আগে শিশুটির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতাকর্মীরা। জামায়াতের আমির শিশুটির মা’সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান।

এ সময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তাসহ তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন। শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময় শিশুটির পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। একইসঙ্গে ধর্ষকের দ্রুত বিচারের দাবি জানাই আমরা।’

এরপর স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে। দেশে কোরআনের আইন চালু হলে ন্যায়বিচার নিশ্চিত হবে। এজন্য আমরা লড়াই করছি।’

জামায়াত আমির বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানবো না। সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। সেজন্য ৯০ দিনই সঠিক আছে। এর বেশি একদিনও নয়।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস

আপডেট সময় : ০৪:৪৬:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫