শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সিলেটে ছাত্রলীগের পাঁচ অস্ত্রধারী কারাগারে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:১৬:১৮ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেট এমসি কলেজে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের মিছিলকে ধাওয়াকারী ছাত্রলীগের পাঁচ অস্ত্রধারীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রবিবার দুপুরে তারা সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিচারক সাইফুজ্জামান হিরো তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ছাত্রলীগের পাঁচ ক্যাডার হলেন- সিলেট মহানগরীর শাহপরান থানার সাদিপুরের তারেক আহমদ (২৩), একই থানার মিরাপাড়ার সালমান অপু ওরফে শামসুল ইসলাম অপু (২৪), মোগলাবাজার থানার দাউদপুরের আলতাফুর রহমান মুরাদ (২৩), সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুরের রবিউল হাসান (২২) ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের সৌরভ আচার্য (২৬)। এর মধ্যে তারেক ও অপু এমসি কলেজের অনার্স ৩য় বর্ষে, সৌরভ ডিগ্রি ৩য় বর্ষে, মুরাদ মাস্টার্সে, রবিউল ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।

গত ৩০ জানুয়ারি এমসি কলেজ ক্যাম্পাসে মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে ছাত্রদল নেতাকর্মীরা। এসময় কলেজের প্রধান ফটকের সামনে সশস্ত্র অবস্থায় ছাত্রলীগ ক্যাডাররা ধাওয়া করে ছাত্রদল নেতাকর্মীদের। পরদিন গণমাধ্যমে অস্ত্রধারীদের ছবি প্রকাশ হলে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো ফৌজধারী কার্যবিধির (কোড অব ক্রিমিনাল প্রসিডিওর) ১৮৯৮ এর ২৫ ধারা অনুসারে অস্ত্রধারীদের চিহ্নিত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ১৩ ফেব্রুয়ারি পুলিশ ৬ ক্যাডারের নাম উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। ১৫ ফেব্রুয়ারি আদালত ওই ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রবিবার ৫ জন আদালতে আত্মসমর্পন করলেও একজন এখনো পলাতক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

সিলেটে ছাত্রলীগের পাঁচ অস্ত্রধারী কারাগারে !

আপডেট সময় : ০৩:১৬:১৮ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭