বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে সংকট থেকে উদ্ধার করতে হবে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:০৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেসের সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, দেশের সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দরকার।

তিনি বলেন, সংস্কার, জাতীয় ঐক্য ও নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির তরফ থেকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের বিষয়ে অভিমত তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটের ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

এছাড়া জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চেয়েছে বৈঠকে অংশ নেয়া সব রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে মিয়ানমার ফিরিয়ে নিতে সংস্থাটির উদ্যোগ প্রত্যাশা করেছেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে সংকট থেকে উদ্ধার করতে হবে

আপডেট সময় : ০৪:০৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ মার্চ ২০২৫