বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতিকারীরা সমাজে আশকারা পাচ্ছে:রিজভী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৭৭২ বার পড়া হয়েছে
বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির রেশে দেশে এখনো নারী নির্যাতনের মতো অপরাধ ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তৎকালীন ক্ষমতাশীলরা অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলে নারীরা-শিশুরা কেউ রেহাই পায়নি।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী জানান, প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। বলেন, বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল, সারা জাতিতে, তৃণমূলে দ্রুত আইনের শাসন বলবত। কিন্তু প্রশাসনের স্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে।

এসবের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

নারী নির্যাতনকারী ও হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ন্যায় বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা হ্রাস পেতে থাকবে।

এসময় দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলায় জেলায় বিএনপির আইনি ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করার ঘোষণা দেন রুহুল কবির রিজভী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতিকারীরা সমাজে আশকারা পাচ্ছে:রিজভী

আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫