বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জামায়াত আমিরের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৭৫৪ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এটাই প্রথম যে, রাশিয়ান কোনো রাষ্ট্রদূত আমাদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে গেলেন। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, আছে। কিন্তু অফিসিয়ালি এটাই প্রথমবার রুশ রাষ্ট্রদূতের এখানে আসা।

তিনি আরও বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক, অর্থায়ন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামী কি ধরনের বাংলাদেশ দেখতে চায়, আমাদের মধ্যেকার আন্তঃসম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে আলোচনায় দুটি বিষয়ে আমরা একমত হয়েছি। বাংলাদেশে তাদের আর্থিক সহযোগিতা ও অর্থায়ন বাড়বে। দ্বিতীয়ত জামায়াতে ইসলামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও এরগেজমেন্ট তারা কনটিনিউ করবে। বৈঠক থেকে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা জন্য ধন্যবাদ জানানো হয়।

নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জামায়াত আমিরের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫