বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে: কাদের গনি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৫৬:১২ পূর্বাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

ব্যক্তিগত লোভের কারণে যেন দল ও দেশ ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্র করেছে, একইভাবে এখন সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ, বিএনপি দেশের সবচেয়ে জননন্দিত ও সবচেয়ে বড় দল।’

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কাদের গনি চৌধুরী বলেন, ‘১৭ বছর লড়াই করে আমরা একটা সুন্দর সময়ে উপনীত হয়েছি। ভোটাধিকার আপাতত না থাকলেও অন্তত গুম-খুনের এখন আর ভয় নেই। এই দিক থেকে আমরা ভালো আছি। জুলাই বিপ্লবের ও তার আগে হাজার হাজার নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে এবং গুম-খুনের বিনিময়ে অর্জিত এই সুন্দর সময় যেন আমাদের ভুলের কারণে কিংবা বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে না যায়; এদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। তার আদর্শ হলো সততা। অনেকে বিভিন্ন ধরনের লুট-পাটে যাচ্ছেন, সেটা তার আদর্শ নয়। আমরা যদি জিয়াউর রহমানের রাজনীতি করি, তবে এটা তার আদর্শ থেকে একেবারে বাইরে। তার আদর্শ হলো দেশপ্রেম। আমরা কোনো দেশের দালালি করব না। তার আদর্শই কর্মনিষ্ঠা। তিনি কাজ করতেন, পরিশ্রম করতেন, আমরাও পরিশ্রম করে আমাদের ভাগ্যের পরিবর্তন করব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে: কাদের গনি

আপডেট সময় : ১১:৫৬:১২ পূর্বাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫