বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব : রিজভী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন ঠিক মতো কাজ করলে ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। আজ শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনা আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও দোয়া কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণপরিষদের নামে জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। সংবিধান সংশোধন করলেই সব ঠিক হয়ে যাবে। সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। আগে জাতীয় সংসদ নির্বাচন তারপর স্থানীয় সরকার নির্বাচন। সংবিধান বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে নির্বাচিত সরকার নেবে।

রিজভী আরও বলেন, ভারতের কেউ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য গেলে বাংলাদেশ নিয়ে অবৈধভাবে আলোচনা করে। ভারত প্রতিনিয়ত বাংলাদেশে অপকর্ম করছে, সীমান্ত হত্যা করছে। সব থেকে অনিরাপদ সীমান্তে পরিণত করেছে। ভারত শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, হিটলার-মুসোলিনি ফ্যাসিস্ট হলেও শেখ হাসিনার মত লুটেরা ছিল না। তারা দেশ প্রেমিক ছিলেন আর শেখ হাসিনা হলো দস্যু দলের সর্দারনী।

আমরা বিএনপি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার শহীদ পরিবার ও আহতদের সম্মাননা জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব : রিজভী

আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৭ মার্চ ২০২৫