বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ণ, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (২ মার্চ) সকালে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গতকাল শনিবার (১ মার্চ) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পিএস মুকছেদুর রহমান আবির জানিয়েছিলেন, গেল বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন তিনি। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি আরও জানান, বিএনপির বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পায়ের চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রফেসর শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী। এছাড়া তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ছিলেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের প্রথম জানাজা বাদ যোহর ধানমন্ডি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ণ, রবিবার, ২ মার্চ ২০২৫