বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চীন সফরে যাচ্ছে বিএনপির ২৩ সদস্যের প্রতিনিধিদল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:০১:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৫৯ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলের নেতারা এ সফরে অংশ নিচ্ছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিনিধিদলটি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

প্রতিনিধিদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা রয়েছেন। এছাড়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারাও সফরে অংশ নিচ্ছেন।

এর আগে, ২০২৪ সালের ৭ নভেম্বর বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে গিয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চীন সফরে যাচ্ছে বিএনপির ২৩ সদস্যের প্রতিনিধিদল

আপডেট সময় : ১২:০১:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫