রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ঢাকায় এক লেবু ২০ টাকা!

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৫১:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৬৯ বার পড়া হয়েছে

আর কিছুদিন পরেই রোজা। রমজান মাসকে সামনে রেখে বাজারে এরই মধ্যে সক্রিয় হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। রোজায় লেবুর বাড়তি চাহিদাকে পুঁজি করে পণ্যটির দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজারঘুরে দেখা যায় বর্তমানে প্রতিপিস লেবু ২০ টাকা, আর হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর, রামপুরা, বনশ্রী এলাকার একাধিক বাজার ঘুরে এবং বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ভোক্তাদের অভিযোগ, এক সপ্তাহ আগেও একই লেবু ২০ টাকায় এক হালি কিনতে পাড়তেন তারা। সে হিসেবে প্রতিপিস ছিল ৫ টাকা।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় ও মাঝারি সাইজের লেবু প্রতিহালি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। সেই হিসেবে এক পিস লেবুর দাম গুণতে হচ্ছে ২০ টাকা। এক সপ্তাহ আগেও যে লেবু হালি প্রতি বিক্রি হয়েছে ২০-৩০ টাকা; তা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

মোহাম্মদপুরের টাউনহলে সাপ্তাহিক বাজার করতে আসা বেসরকারি স্কুলের এক শিক্ষক সামিউল্লাহ বলেন, রোজার বাকি এখনও ৭-৮ দিন। এর মধ্যেই ব্যবসায়ীরা লেবুর দাম এক লাফে দুই থেকে তিনগুণ বাড়ানো হয়েছে। এক সপ্তাহ আগেও যে লেবু কিনেছি ২০-৩০ টাকা হালিতে, আজ দাম চায় ৭০-৮০ টাকা।

এই ক্রেতা আরও বলেন, ‘বাজারের এখনই যে অবস্থা, রোজার দু-একদিন আগে কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় বুঝতে পারছি না! সরকারের উচিত রোজা উপলক্ষে বাজারে কঠোর মনিটরিং নিশ্চিত করা।’

সাইফুল ইসলাম নামে আরেক ক্রেতা বলেন, ‘ভাবছিলাম আগেভাগে রোজার জন্য বাজার করব। কিন্তু বাজারে এসে দেখি ব্যবসায়ীরা আগেই দাম বাড়িয়ে দিয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আপাতত লেবু কিনব না। দরকার হয় রোজা কয়েকটা যাওয়ার পর লেবু কিনব। প্রতি রোজাতেই দেখি শুরুর আগে এবং প্রথম ৩/৪টা রোজায় সবকিছুর দাম বেশি থাকে, পরে আবার কমতে থাকে।’

এদিকে লেবুর দাম বাড়ায় আগের তুলনায় বিক্রি কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, যেখান থেকে তারা লেবু কিনে আনেন সেখানেই দাম বাড়ানো হয়েছে। এক মাস আগেও এই লেবু ২০-৩০ টাকা হালি দরে বিক্রি করেছেন।

সবজি বিক্রেতা মো. রাসেল মিয়া বলেন, ‘পাইকারিতেই হঠাৎ দাম বেড়ে গেছে। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করছি। পাইকারিতে দাম কমলে খুচরা বাজারেও কম দামে বিক্রি করব।’

আরেক সবজি বিক্রেতা মো. রাব্বি বলেন, ‘রমজান মাসে সব সময় লেবুর দাম বাড়ে। এবার রোজার এক সপ্তাহ আগেই লেবুর দাম বেড়েছে। রমজানে লেবুর দাম আরও বাড়তে পারে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঢাকায় এক লেবু ২০ টাকা!

আপডেট সময় : ১০:৫১:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫