বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি, অংশ নেবেন তারেক রহমান-ফখরুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৬:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:

তিস্তা অভিমুখে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই কর্মসূচি দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধায় এ কর্মসূচি উদ্বোধন করবেন। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন জনদাবিতে সারাদেশে সভা-সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি, অংশ নেবেন তারেক রহমান-ফখরুল

আপডেট সময় : ০৬:৫৬:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫